এক রাতে জিগাতলা-হাজারীবাগে দুই খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ১৪

প্রথম পাতা » অপরাধ » এক রাতে জিগাতলা-হাজারীবাগে দুই খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ১৪
বুধবার, ২১ মে ২০২৫



এক রাতে জিগাতলা-হাজারীবাগে দুই খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ১৪

এক রাতে রাজধানীর হাজারীবাগের জাফরাবাদে ফটোগ্রাফার নুরুল হক হত্যা এবং জিগাতলায় আলভী হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনসহ অভিযুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। বুধবার (২১ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম।

তিনি বলেন, ফটোগ্রাফার নুরুল হত্যার মামলায় ১০ এবং আলভী হত্যাকাণ্ডে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফটোগ্রাফার নুরুল হক হত্যায় ব্যবহৃত চাপাতি ও উদ্ধার করা ক্যামেরা।

মাসুদ আলম জানান, নুরুল হক হত্যার ঘটনায় নাঈম নামের একজন নেতৃত্ব দেয়। ওরা একটা টিকটক গ্রুপ পরিচালনা করতো। পরিকল্পনা অনুযায়ী জাফরাবাদ এলাকায় ডেকে কুপিয়ে হত্যা করে ফটোগ্রাফারের দুটি ক্যামেরা নিয়ে যায় আসামিরা। ক্যামেরাগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আসামিদের ছুরিসহ দশজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে জিগাতলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলভীকে কথাকাটাকাটি ও অপমানকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলেও জানান তিনি। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি সবাইকে শনাক্ত করেছে পুলিশ। তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:০২   ২৪৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ