হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, স্ত্রী ও মেয়ের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, স্ত্রী ও মেয়ের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বুধবার, ১৪ মে ২০২৫



হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, স্ত্রী ও মেয়ের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তার মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৩৭১ টাকা জমা রয়েছে।

এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এসব হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।

এর আগে গত ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪১   ৩১৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ