শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল
শনিবার, ১০ মে ২০২৫



শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব : অ্যাটর্নি জেনারেল

বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপা বণিক সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে শহরের নতুন বাজার এলাকায় শৈলকূপা বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে তারা ২ হাজার মানুষকে খুন এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। গত ১৭ বছরে বাংলাদেশে ৭০০ মানুষকে খুন করা হয়েছে। সাড়ে ৪ হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। ১৭ বছরে ৬০ লাখ মানুষের নামে গায়েবি মামলা করা হয়েছে। এই যখন অবস্থা তখন সবকিছুই মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেই, ইনশাল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা যতই ষড়যন্ত্র করুক, আস্ফালন করুক দেশের সংবিধান ও আইনের হাত অনেক লম্বা। আর তাদের বিচার করার জন্যই এখনো লক্ষ-কোটি জনতা রাজপথে আছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে গুম, হত্যা ও খুনের বিচার হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৩   ২৬৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ