জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ৬ মাসের জামিন

প্রথম পাতা » প্রধান সংবাদ » জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ৬ মাসের জামিন
বুধবার, ১ নভেম্বর ২০২৩



 

---

৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আদালতে পাপিয়ার পক্ষে ‍শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রবিউল আলম বুদু ঢাকা পোস্টকে বলেন, পাপিয়া অন্য মামলায় আগেই জামিন পেয়েছেন। আজ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে বাধা নেই।

বুধবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আদালতে পাপিয়ার পক্ষে ‍শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রবিউল আলম বুদু বলেন, পাপিয়া অন্য মামলায় আগেই জামিন পেয়েছেন। আজ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে বাধা নেই।

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার সম্পদ তাদের জ্ঞাত আয়বর্হিভূত অবৈধ উপায়ে অর্জিত বলে প্রতীয়মান হওয়ায় এবং জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ তাদের ভোগ দখলে রেখে অভিযুক্ত শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান দুর্নীতি দমন কমিশন আইন’ ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই এই মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাপিয়া হোটেল ওয়েস্টিনে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বিল দিয়ে আলোচনায় এসেছিলেন। ওয়েস্টিনে ১১ জন নিয়ে নিয়মিত থাকতেন তিনি। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে পাপিয়ার ৮৮ জোড়া জুতা উদ্ধার করা হয়।

সে বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। বাকিরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন, সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা।

এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০২   ৩২০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ