সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশে ১০ টাকা ফি নেয়া বন্ধে হাইকোর্টের রুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশে ১০ টাকা ফি নেয়া বন্ধে হাইকোর্টের রুল
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



 

 সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশে ১০ টাকা ফি নেয়া বন্ধে হাইকোর্টের রুল

সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

নৌপরিবহন মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম।

এর আগে গত ২৫ জুন এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।

আদেশের পর রিটকারীর আইনজীবী মো. মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় শিশু, বৃদ্ধ, ছাত্রসহ সকল শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়।

তিনি বলেন, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না, সেহেতু আমরা মনে করি এটা একটা নীরব চাঁদাবাজি।

এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা এন্ট্রি ফি নেওয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় বলে জানান এই আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৯   ৪৩০ বার পঠিত   #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


লোনাপানির চিংড়ি শিকার ছেড়ে রঙিন মোমবাতি তৈরিতে স্বাবলম্বী ঊর্মিলা
মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলে ফুটেছে সাদা-গোলাপি পদ্ম
সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আট সাহিত্যিক
চুয়েটে অচলাবস্থা অব্যাহত, উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের এআই বাজি কি বিপদে ফেলছে ল্যারি এলিসনকে?
লন্ডন থেকে দেশে ফিরছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, মিরপুরে দাফন

Law News24.com News Archive

আর্কাইভ