পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় রিজভী-সোহেলেমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম পাতা » আদালত সংবাদ » পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় রিজভী-সোহেলেমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় রিজভী-সোহেলেমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

অপর আসামিরা হলেন- বিএনপিকর্মী আব্দুস সাত্তার, রফিক, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস ওরফে আব্বাস।

রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা স‚ত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানাধীন এলাকায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা লাঠিসোঁটা ককটেল বোমাসহ মিছিল করে। এ সময় পুলিশ বাসে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশ কনেস্টেবল শামীম মারা যান। এ ঘটনায় ১৮ জানুয়ারি উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জুলাই সিআইডির পুলিশ পরিদর্শক মো. আলী আক্কাছ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৬   ৩৬২ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ