কণ্ঠশিল্পী ন্যান্সির বাসায় চুরির মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

প্রথম পাতা » আদালত সংবাদ » কণ্ঠশিল্পী ন্যান্সির বাসায় চুরির মামলার প্রতিবেদন ১০ অক্টোবর
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



কণ্ঠশিল্পী ন্যান্সির বাসায় চুরির মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ দিন ধার্য করেন।

এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত তদন্ত প্রতিবেদন দাখিরের জন্য নতুন দিন ধার্য করে।

আদালতে গুলশান থানার সাধারণ কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দীন বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নেওয়ার জন্য আসতেন।

গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে তাহমিনা চলে যান। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যান। এদিকে গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তার দুইটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০:০৪:০১   ৩৮৩ বার পঠিত   #  #




আদালত সংবাদ’র আরও খবর


নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন

Law News24.com News Archive

আর্কাইভ