নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নতুন চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব বিচারকাজ চলমান আছে আগামীতেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব আশা করছি।

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না। তবে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিতে প্রসিকিউশন কাজ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কারও প্রতি কোনো বিদ্বেষ ধারণ না করে সম্পূর্ণ আইনানুগভাবে বিচারকাজ চলবে। বিচারকাজ আইন অনুযায়ীই চলবে। আইনের বাইরে সরকার বা কারও নির্দেশনা অন্তত আমার সময়ে সুযোগ পাবে না।

আমার সময়ে ট্রাইব্যুনালের বিচারিক কাজের গতি আরও বাড়বে বলেও জানান সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৫   ১৯০ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর ও বিরল: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসাদুজ্জামান ফুয়াদ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত

Law News24.com News Archive

আর্কাইভ