চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতি ৮৬৭ জনের সদস্য পদ বাতিল করেছে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতি ৮৬৭ জনের সদস্য পদ বাতিল করেছে
শনিবার, ১২ এপ্রিল ২০২৫



---

মোছলেহ উদ্দিন সবুজ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

অপেশাদার ৮৬৭ জন আইনজীবীর সদস্যপদ ও ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক এ.কে.এম মকবুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমিতির পক্ষ থেকে ৯ (১), ৯ (২), এবং ৯ (৩) ধারা অনুযায়ী ডিফল্টার সদস্য, দীর্ঘদিন চেম্বারের বিদ্যুৎ বিল ও ভাড়া পরিশোধ না করা, বিভিন্ন চৌকিবারে মূল সদস্যপদ থাকা সত্ত্বেও সমিতির সদস্যপদ নিয়ে চেম্বার বরাদ্দ ও এমবি ফান্ডের সুযোগ-সুবিধা গ্রহণ করাসহ নানা কারণে ৮৬৭ জনের সদস্যপদ বাতিল করা হয়েছে।

তাছাড়া ৯ (১), ৯ (২), এবং ৯ (৩) ধারায় অপেশাদারদের ১৭টি, চেম্বারের বিদ্যুৎ বিল, ভাড়া পরিশোধ না করায় ১৬টি, সমিতির চাঁদা পরিশোধ না করায় ২৩টি, চৌকিবারে সদস্যপদ রেখে সমিতিতেও সদস্য হয়ে চেম্বার বরাদ্দ ও এমবি ফান্ডের সুবিধা গ্রহণের কারণে ২৭টিসহ মোট ৮৩টি চেম্বার বরাদ্দ বাতিল করা হয়েছে।

এছাড়াও সভায় বিভিন্ন ব্যাংকে স্থিত লভ্যাংশসহ নগদায়নকৃত এফডিআরের টাকা পুনরায় এফডিআর হিসেবে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ বলেন, সভায় ছয়টি প্রস্তাবের মধ্যে ১২ (৪) ধারা মোতাবেক ডিফল্টার সদস্যদের ঋণ স্থগিতকরণ এবং দীর্ঘদিন চেম্বারের বিদ্যুৎ বিল ও ভাড়া পরিশোধ না করা আইনজীবীদের বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত উপস্থাপনের বিষয়টি আমার এখতিয়ারাধীন ছিল।

৫৭ জন সদস্য তাদের চাঁদা পরিশোধ করেছেন। অবশিষ্ট ৬০৮ জন চাঁদা পরিশোধ করেননি। অন্যদিকে, ২৮ জন সদস্য চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল দিয়েছেন।

সমিতির চাঁদা ও চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল যারা পরিশোধ করেননি তাদের সদস্যপদ ও চেম্বার বরাদ্দ বাতিলের বিষয়ে সভায়য় সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪১   ৩১৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ