ফায়ার সার্ভিসের সতর্কতা বড় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশের ৪ অঞ্চল

প্রথম পাতা » জাতীয় » ফায়ার সার্ভিসের সতর্কতা বড় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশের ৪ অঞ্চল
সোমবার, ৩১ মার্চ ২০২৫



বড় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশের ৪ অঞ্চল

মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশের ৪ অঞ্চলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ ঝুঁকির মধ্যে থাকা ওই অঞ্চলগুলো হলো-চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা। শনিবার এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪। এতে দেশ দুটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্প মোকাবিলার জন্য সব পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির আহ্বান জানানো হয় ওই সতর্কবার্তায়।

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সব বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, ইউটিলিটি সার্ভিস, যেমন: গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করা, ভূমিকম্প চলাকালীন সময়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা, জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য জরুরি নম্বর ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা, ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালীন কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

একই সঙ্গে জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি, যেমন: টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হাতুরি, হেলমেট/কুশন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসা-বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৫৬   ২৩৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের
সংসদে প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’
মেট্রো রেলের নিরাপত্তায় ৮ দফা জরুরি সুপারিশ
সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো?
আইন ও বিচার বিভাগে ১২ জেলা রেজিস্ট্রারের পদোন্নতি
শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

Law News24.com News Archive

আর্কাইভ