জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

প্রথম পাতা » জাতীয় » জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

দুইটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম। তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

কারাগার সূত্রে জানা যায়, শমসের মুবিন চৌধুরী একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী গ্রেপ্তার হন।

আরও জানা যায়, শমসের মুবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাঁকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ৪:৪৫:০০   ২৩৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ