হাইকোর্টের বিচারক খিজির হায়াতকে অপসারণ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » হাইকোর্টের বিচারক খিজির হায়াতকে অপসারণ
শনিবার, ২২ মার্চ ২০২৫



হাইকোর্টের বিচারক খিজির হায়াতকে অপসারণ

সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৬) দফার ভিত্তিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির হায়াতকে পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।

এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দিতে বুধবার (১৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি খিজির হায়াতকে ১৮ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৬) দফায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিধান রয়েছে। এই অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে কোনো বিচারককে অপসারণ করতে পারেন।

হাইকোর্ট বিভাগের বিচারকদের তালিকা থেকে ইতোমধ্যে বিচারপতি খিজির হায়াতের নাম সরিয়ে ফেলা হয়েছে। তবে তার অপসারণের কারণ সম্পর্কে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১:২৬:২৭   ৩৩১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ