সব মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রথম পাতা » জাতীয় » সব মামলায় খালাস পেলেন তারেক রহমান
শনিবার, ২২ মার্চ ২০২৫



সব মামলায় খালাস পেলেন তারেক রহমান

বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

হত্যা মামলা থেকে দায়মুক্তি দিতে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি থাকলো না। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এখন দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো আইনি বাধা নেই।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় মামলা করেছিল।

বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, দুদক আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে আদালত তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন।

এই রায়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা থাকলো না। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:১৭   ২৯৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ