পিছমোড়া করে প্রিজনভ্যানে তোলা হলো সাবেক মেয়র আতিককে

প্রথম পাতা » জাতীয় » পিছমোড়া করে প্রিজনভ্যানে তোলা হলো সাবেক মেয়র আতিককে
সোমবার, ১০ মার্চ ২০২৫



পিছমোড়া করে প্রিজনভ্যানে তোলা হলো সাবেক মেয়র আতিককে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রামপুরায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের নামপরিচয় প্রকাশ করা হয়নি। রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিকে উত্তরা এলাকায় গণহত্যার বিষয়ে তদনে্ত পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গুম করে নির্যাতনের অভিযোগে একইদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন সাবেক রাষ্ট্রদুত ক্যাপ্টেন (অব.) মারুফ জামান।

শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তদের নামপরিচয় প্রকাশ করা হবে না। কারণ তারা পালিয়ে যেতে পারেন। তিনি বলেন, উত্তরায় গণহত্যার বিস্তারিত জানতে দুজনকে জিজ্ঞাসাবাদের আবেদন করেছি। ট্রাইব্যুনাল এ আবেদন মঞ্জুর করেছেন। আগামী ১৮ মার্চ সাবেক এসি (ডিবি) জাবেদ ইকবাল এবং ১৬ মার্চ ওসি মজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।

প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, উত্তরায় গণহত্যার ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

পিছমোড়া করে প্রিজনভ্যানে সাবেক মেয়র আতিক : আদালত থেকে বের করে দুই হাত পিছমোড়া করে ও হাতকড়া পরিয়ে সাবেক মেয়র আতিকুল ইসলামকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট ছিল। এ সময় তাকে বিমর্ষ দেখা যায়। একই প্রিজন ভ্যানে আরও চারজনকে তোলা হয়। তাদেরও দুই হাত পেছনে রেখে হাতকড়া পড়ানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১৪ মাস গুম করে নির্যাতন করার ঘটনায় শেখ হাসিনা, তারিক সিদ্দিকীসহ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে সাবেক রাষ্ট্রদূত ক্যাপ্টেন (অব.) মারুফ জামান। তিনি বলেন, ২০১৭ সালের ৪ ডিসেম্বর বিমানবন্দর রোড থেকে একটি গোয়েন্দা সংস্থার লোকজন অসে্ত্রর ভয় দেখিয়ে আমাকে তুলে নিয়ে যায়। ১৪ মাস টর্সার সেলে (আয়না ঘর) আমাকে রাখা হয়। আমি ভারতবিরোধী ছিলাম। তাই আমাকে গুম করা হয়।

বাংলাদেশ সময়: ১:৩১:২৮   ৩২৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ