সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ১০ মার্চ ২০২৫



সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌসী রূপা ও ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, দুদকের পক্ষ থেকে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা ও ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

জান্নাতুল ফেরদৌসী রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন।

আবেদনে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ঘুসের বিনিময়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জান্নাতুল ফেরদৌসী রুপা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১:২৯:০০   ২১৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ