সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি, বাকিদের তদন্ত শেষের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি, বাকিদের তদন্ত শেষের নির্দেশ
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫



সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি, বাকিদের তদন্ত শেষের নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও আইজিপিসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব আদেশ দিয়েছেন।

দেখা যায়, সকাল ১০টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি আলাদা প্রিজনভ্যান করে জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যাদের হাজির করা হয় তারা হলেন- এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এছাড়া সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়। এর আগেও তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন।

পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরে নির্দেশ দেয়া হয়। এর মধ্যে যারা গ্রেফতার রয়েছেন তাদের আজ আনা হয়েছে ট্রাইব্যুনালে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনে ১২৫টির মতো অভিযোগ জমা পড়ে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অভিযোগ জমা পড়ে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ৯:০৯:০৮   ১৯৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ
ইবনে সিনার নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতির তদন্তের নির্দেশ
হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
রমজানে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ অধ্যাদেশের বৈধতা নিয়ে রিটের শুনানি মুলতবি
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের
গ্রাম আদালত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Law News24.com News Archive

আর্কাইভ