মাঝরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাঝরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



মাঝরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

রাজধানীর মোহাম্মদপুর বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়ারলেস অপারেটর আব্দুর রব দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। তবে মোট কতজন আটক হয়েছে সেটি জানেন না তিনি।

এদিকে, সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ান সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সেনাবাহিনীর ওপর অতর্কিত গুলি চালায়। তখন সেনাবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

সংক্ষিপ্ত সূত্র আরও জানায়, অভিজানে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ৪:২৭:৩১   ২৪৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ