কাঠগড়ায় অস্থির ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » কাঠগড়ায় অস্থির ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



কাঠগড়ায় অস্থির ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল

চিকিৎসার জন্য হাসপাতালে না নেওয়ায় আদালতে পুরোটা সময় আদালতের কাঠগড়ায় অস্থির ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বুধবার সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাবেক পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ছাত্রলীগ নেতা কাউসার ও রমজানকে আদালতে তুলে কাঠগড়ায় রাখা হয়।

এসময় কামাল আহমেদ মজুমদারের কাছে যান তার আইনজীবী। এসময় আইনজীবীকে তিনি বলেন, ‘আমাকে হাসপাতালে নেওয়ার কথা নিচ্ছে না কেন?’ তখন তার আইনজীবী বলেন, ‘হ্যাঁ নিচ্ছেনা তো, আমরা দেখছি বিষয়টি।

এরপর আবার আইনজীবীকে ডেকে একই কথা বলতে থাকেন এবং এ বিষয়ে জানতে চান। তখন আইনজীবী মাথা নেড়ে ইশারা দিয়ে বিষয়টি দেখছেন বলে জানান। এরপর ১০ টা ৮ মিনিটে বিচারক এজলাসে উঠেন। এসময় ওকালতনামায় তার স্বাক্ষর নেন আইনজীবী।

পরে বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। কামাল আহমেদ মজুমদারের আইনজীবী তার রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। আদালত শুনানি নিয়ে ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মালার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ৪:১৪:৫৮   ২৬১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ