সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

প্রথম পাতা » জাতীয় » সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ৪:০৪:৪৫   ২৯৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার

Law News24.com News Archive

আর্কাইভ