ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের ৭ দিনের রিমান্ড চায় দুদক

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের ৭ দিনের রিমান্ড চায় দুদক
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের ৭ দিনের রিমান্ড চায় দুদক

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব ২৭ জানুয়ারি আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মতিউর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য।

৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় তার রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

মামলায় মতিউরের বিরুদ্ধে ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১০   ২৫৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ