অবকাশে বিচারকাজ পরিচালনায় হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » অবকাশে বিচারকাজ পরিচালনায় হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



---

অবকাশকালীন ছুটিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনায় ৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতি সইকৃত অবকাশকালীন বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইতেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, অবকাশকালীন ছুটিতে আগামী ২২, ২৩, ২৫ ও ২৬ অক্টোবর হাইকোর্টের বিচারকার্য পরিচালনায় এসব বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে চারটি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে।

--- 

সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন অবকাশকালীন বেঞ্চসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি ক্লিক করুন ।

প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত (সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন এই ৮ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৬   ৪৯২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ