নির্বাচনী সামগ্রী ছাপাতে যাচ্ছে ইসি, ৫ সদস্যের কমিটি

প্রথম পাতা » জাতীয় » নির্বাচনী সামগ্রী ছাপাতে যাচ্ছে ইসি, ৫ সদস্যের কমিটি
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



 

 ---

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম, প্রতীকের পোস্টারসহ নির্বাচনী সামগ্রী চূড়ান্ত মুদ্রণ/ছাপাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মুদ্রণ হতে যাওয়া সামগ্রিক বিষয় যাচাই-বাছাইয়ের জন্য প্রুফ দেখতে কমিটি গঠন করেছে ইসি।

সোমবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান সই করা এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে নির্বাচন কমিশন।

ইসি চিঠিতে জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্দেশিকাসহ নির্বাচনী সামগ্রী চূড়ান্ত মুদ্রণের পূর্বে যাচাই-বাছাই ও প্রুফ দেখার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

--- 

কমিটিতে রয়েছেন ইসির উপ-সচিব মুহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ মুঞ্জুরুল আলম, সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ মাহ্বুব আলম, সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ও নির্বাচন কর্মকর্তা জেবুন নাহার। এ কমিটি সংসদ নির্বাচনের মনোনয়নপত্রসহ ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি নির্বাচন সামগ্রী চূড়ান্ত মুদ্রণের পূর্বে যাচাই-বাছাই ও প্রুফ দেখবেন।

বাংলাদেশ সময়: ১৯:০৪:১৮   ২৯৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
সচিব কমিটির সুপারিশ সরকারি চাকরিজীবীর বেতন ১০০% পর্যন্ত বাড়তে পারে
একযোগে ৩৮ বিচারককে বদলি
পিতা-মাতার ভরণপোষণ না করলে বিদ্যমান আইনে কী শাস্তি
পে-স্কেল নিয়ে নতুন জল্পনা, গেজেট নিয়ে যা জানা গেলো
অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অনুসন্ধান চান সালাহউদ্দিন
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ