সাভারের জাহিদ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাভারের জাহিদ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



সাভারের জাহিদ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

ঢাকার জেলার সাভার এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

দণ্ডিতরা হলেন- কাজী আহসান তাকবীর, কাজল ও লাল চান। আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, আসামিদের সঙ্গে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা আড়াইটার দিকে লাল চান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানার আড়াপাড়ার হিজলা পাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরাসহ আরও ৫/৭ জন জাহিন হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। লোকজন উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার গোয়েন্দা শাখা উত্তরের এসআই জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত অভিযোগপত্রভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:১৩:২১   ২৫৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ