সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া ছেলে-মেয়েসহ ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন আদালতে দুদকের আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর রেজাউল করিম। তিনি জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য পৃথক দুইটি আবেদন করা হয়।

আবেদনে বল হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান। তারা দেশত্যাগ করে পালিয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটবে। এমতাবস্থায় অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১:১১:২১   ২৩৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ