নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ

প্রথম পাতা » জাতীয় » নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ

নাইকো দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে করা মামলায় আরও ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এমরান হোসেন চৌধুরী, জহুরুল হক, শফিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, হামিদুর রহমান ও তাহেরুল ইসলাম সাক্ষ্য দেন। এ সময় তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন।

এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাজিরা দেন। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভুইয়া ও আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন।

২০০৮ সালের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) এস এম সাহিদুর রহমান তদন্ত শেষে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এতে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১:১২:৪৭   ২৫৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ