সদ্য প্রকাশিত ৪৩ বিসিএসের খাতা পুনর্নিরীক্ষণ চায় ২৪ পরীক্ষার্থী

প্রথম পাতা » শিক্ষা » সদ্য প্রকাশিত ৪৩ বিসিএসের খাতা পুনর্নিরীক্ষণ চায় ২৪ পরীক্ষার্থী
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



 

---

সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ২৪ জন পরীক্ষার্থী। নতুন করে ফলাফল প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ২৪ জনের পক্ষে আবু তাহের নামে এক প্রার্থী সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন।

আবেদনে বলা হয়, আমরা ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ। আমাদের লিখিত পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল এবং আমাদের প্রত্যাশিত গড় নম্বর ছিল পাশ নম্বরের চেয়ে অনেক বেশি। অথচ আমরা লিখিত পরীক্ষার ফলাফল শিটে আমাদের রেজিস্ট্রেশন নম্বর খুঁজে পাইনি। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় নিয়োগকৃত পরীক্ষকদের খাতা মূল্যায়নে ১০ হাজার খাতায় গরমিল এবং পিএসসির নম্বর ইনপুটে গরমিলের সংবাদ একাধিক অনলাইন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, পিএসসির যথেষ্ট সদিচ্ছা থাকা সত্ত্বেও অনভিপ্রেত কোনো কারণে এমনটি ঘটতে পারে। পূর্ববর্তী ৩৮তম বিসিএসে ০১৯৪৭৬ রেজিষ্ট্রেশনধারীর অন্যান্য বিষয়ে খুব ভাল নম্বর থাকা সত্ত্বেও ইংরেজি বিষয়ে মাত্র ২৭ নম্বর প্রাপ্তি মুদ্রণজনিত ভুল বলেই প্রতীয়মান হয়। লিখিত পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও ফলাফল না আসায় লিখিত পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ করে পুণরায় ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৪   ৬৮০ বার পঠিত   #  #




শিক্ষা’র আরও খবর


চুয়েটে অচলাবস্থা অব্যাহত, উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত
শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সাংবাদিকদের ওপর হামলা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি: কলেজশিক্ষার্থীদের জন্য মাসে ৫ হাজার টাকা সহায়তা
পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা
ধামরাইয়ের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

Law News24.com News Archive

আর্কাইভ