ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের দুই ফরম্যাটে রীতিমতো বিপরীত চিত্র দেখেছে বাংলাদেশ। ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে একই ব্যবধানে প্রতিশোধ নিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ানদের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শুধু হোয়াইটওয়াশই করেনি লাল-সবুজের প্রতিনিধিরা, বিশ্বরেকর্ডও গড়েছে লিটন দাসের দল।

সিরিজের তিন ম্যাচেই স্বাগতিকদের অলআউট করেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটে তিন ম্যাচের সিরিজে প্রথমবার ৩০ উইকেটের দেখা পেয়ে বিশ্বরেকর্ড গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর কোনো দলেরই নেই এই কীর্তি।

গত মাসে অস্ট্রেলিয়া নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সর্বোচ্চ ২৯ উইকেটের দেখা পেয়েছিল। এতোদিন পর্যন্ত এটিই ছিলো সর্বোচ্চ।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজে ২৮ উইকেট নেয়ার নজির রয়েছে আটটি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের রীতিমতো ধবলধোলাইয়ের পথে শতভাগ উইকেট নিয়ে প্রথম এই বিশ্বরেকর্ডে নিজেদের নাম তুলল বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ২২টি উইকেট নিতে পেরেছিল তিনবার। প্রথমবার আয়ারল্যান্ড সফরে ২০১২ সালে, এরপর ঘরের মাঠেই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ইংল্যান্ডের বিপক্ষেও ২০২৩ সালে ঘরের মাঠে একই কীর্তি গড়ে টাইগাররা।

দ্বিপাক্ষিক এই সিরিজের সর্বোচ্চ উইকেটপ্রাপ্ত বোলারদের তালিকাতেও টাইগারদের জয়জয়কার। সেরা তিনে বাংলাদেশের বোলাররাই। সর্বোচ্চ ৮ উইকেট তুলে নিয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। তালিকায় পরের দুটি স্থানে তাসকিন ও রিশাদ। দুজন উইকেট পেয়েছেন যথাক্রমে ৭ ও ৬টি।

বাংলাদেশ সময়: ৮:২০:২৬   ২৭৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ