জামিন মেলেনি বেনজীরের ক্যাশিয়ার জসিমের

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জামিন মেলেনি বেনজীরের ক্যাশিয়ার জসিমের
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



জামিন মেলেনি বেনজীরের ক্যাশিয়ার জসিমের

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার ও চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তার পক্ষে আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

রাজধানীর বাড্ডায় দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বুধবার খিলক্ষেত এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. রাসেল পারভেজ তাকে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ৭:৪৮:০৯   ৩৬০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ