ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৫
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৫ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ২৮৮ জন রোগী।

এডিস মশাবাহিত এই রোগে চলতি বছর এখন পর্যন্ত ৪৮৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৪ শতাংশ নারী। চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯১ হাজার ৪৬৯ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৩৩৮ জন, বাকি ১ হাজার ৭৬৪ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

বাংলাদেশ সময়: ২১:২৫:১৩   ৪২৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
শহর ও গ্রামের স্কুলশিক্ষার্থীদের মধ্যে এআই ব্যবহারে বড় বৈষম্য
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
ফেসবুকে নারীদের হেনস্তাকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, একজনকে গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ