ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামি

প্রথম পাতা » জাতীয় » ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪



ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামি

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো।

সোমবার (১৮ নভেম্বর) কড়া নিরাপত্তায় সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

যাদের হাজির করা হয়েছে তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

এর আগে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে হাজির করার আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৮   ২৭৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ