৬ জিম্মির মৃতদেহ উদ্ধার, আবার উত্তাল মণিপুর

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৬ জিম্মির মৃতদেহ উদ্ধার, আবার উত্তাল মণিপুর
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪



৬ জিম্মির মৃতদেহ উদ্ধার, আবার উত্তাল মণিপুর

ঝিরিবাম জেলায় ৬ জিম্মিকে হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর। ইম্ফলে কমপক্ষে দু’জন মন্ত্রী এবং তিনজন এমএলএ’র বাড়ির সামনে হামলা ও প্রতিবাদ বিক্ষোভ করেছে জনতা। অনলাইন এনডিটিভি এ খবর দিয়ে বলছে, শনিবার এমএলএদের বাড়িতে হামলা হয়। এর ফলে অনির্দিষ্টকালের জন্য ওই জেলায় বিধিনিষেধ আরোপ করেছে ইম্ফল পশ্চিম প্রশাসন। ইম্ফল পশ্চিম, পূর্ব, বিষ্ণুপুর, থুবাল, কাকচিং, কাংপোকপি এবং চূড়াচন্দ্রপূরে দু’দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ল্যাম্ফেল সানাকেইথেল এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সপম রঞ্জনের বাসায় হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। ইম্ফল পশ্চিম জেলার ছাগলবান্দ এলাকায় বিজেপির এমএলএ আরকে ইমো’র বাসভবনের সামনে সমবেত হয় বিক্ষুব্ধ জনতা। আরকে ইমো হলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই। তার বাসভবনের সামনে সমবেত ৬ জিম্মিকে হত্যার বিষয়ে জনতা ‘সরকারের তরফ থেকে উপযুক্ত’ জবাব চেয়ে বিক্ষোভ করে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার দাবি করে তারা। তিদিম সড়কে অবস্থিত কেইশামথং স্বতস্ত্র এমএলএ সপম নিশিকান্ত সিংয়ের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। এ সময় তার মালিকানাধীন স্থানীয় একটি খবরের কাগজের অফিস আছে এমন একটি ভবনে হামলা চালায় তারা। কারণ, তাদেরকে বলা হয়েছে ওই এমএলএ উপস্থিত ছিলেন না। তিনজন নারী, আট মাস বয়সী একটি সহ তিনটি শিশুকে জিম্মি করার ৫ দিন পর পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। তারা মেইতি সম্প্রদায়ের। প্রতিবেশী আসামের কাছে ঝিরিবাম জেলার কুকি বিদ্রোহীরা তাদেরকে অপহরণ করেছিল বলে মনে করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:০৪   ২৭৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ