জয় বাংলা স্লোগান দিয়ে হাজী সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবার আসবেন’

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জয় বাংলা স্লোগান দিয়ে হাজী সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবার আসবেন’
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



জয় বাংলা স্লোগান দিয়ে হাজী সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবার আসবেন’

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুল।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তারা এ স্লোগান দেন।

স্লোগান দেওয়ার একপর্যায়ে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম বলেন, ‘শেখ হাসিনা আবার আসবেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. রাকিব হাওলাদার হত্যা মামলায় গতকাল (বুধবার) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি।

চকবাজার থানায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের।অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। একইসঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

এদিকে শিক্ষার্থী নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেফতার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এদিন আলী আজম মুকুলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আল আমীন তালুকদার।অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২২:০২:০৯   ৩২০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ