আদালতের সংবাদ পরিবেশনে সতর্কতা অবলম্বনের আহ্বান প্রধান বিচারপতির !

প্রথম পাতা » জাতীয় » আদালতের সংবাদ পরিবেশনে সতর্কতা অবলম্বনের আহ্বান প্রধান বিচারপতির !
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



 

---

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারকগণ সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না, তাই সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।

রোববার (৮ অক্টোবর) আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে সংর্বধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এ সংর্বধনা দেওয়া হয়।

প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদপত্র দেশের সমাজ ব্যবস্থার প্রতিবিম্ব। আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনস্বীকার্য। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যে সকল সাংবাদিকগণ এই অঙ্গনে কাজ করেন তাদের বস্তুনিষ্ঠ রিপোটিংয়ের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকগণ বিচারাঙ্গন সম্বন্ধে ধারণা পেয়ে থাকেন। যেহেতু বিচারকগণ সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না, তাই সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা বা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণের নিকট থেকে বিষয় সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সংবাদ পরিবেশন করবেন।

এসময় সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের জন্য নতুন কার্যালয় বরাদ্ধের আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের বসার জন্য আমার পূর্বসূরী একজন প্রধান বিচারপতি বার ভবনে একটি কক্ষ বরাদ্ধ দিয়েছেন। সেখানে স্থানের কিছুটা অপ্রতুলতা আছে বলে শুনেছি। আপনাদের জন্য আরও একটু বেশি জায়গার ব্যবস্থা করা যায় কিনা বিষয়টি আমি সক্রিয় বিবেচনায় রাখব।

বাংলাদেশ সময়: ২০:৩১:৪০   ৩৮১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ