প্রধান বিচারপতির সংর্বধনা বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের !

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধান বিচারপতির সংর্বধনা বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের !
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



 

---

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সংর্বধনা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপিপন্থী ও সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনেইডেট লইয়ার্স ফ্রন্ট।

রোববার (৮ অক্তোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কনভেনর জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস বাদল,অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব,অ্যাডভোকেট শাহ আহমদ বাদল,অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বক্তারা বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগীয় প্রথা ও আচরণ বিধি লংঘন করে সংর্বধনা নিয়েছেন। এ কারণে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট। ছাত্রলীগের নেতাদের থেকে তিনি ফুল নিয়েছেন। এমনকি বিশ্বজিৎ হত্যা মামলার আসামিরাও তাকে ফুল দিয়েছে।

বিচার বিভাগ স্বাধীনভাবে যতদিন পরিচালিত না হবে ততদিন আন্দোলন চলবে বলে বক্তারা উল্লেখ করেন।

এসময় তারা বিকেলে আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের গেট-টুগেদারও বর্জনের ঘোষণা দেন।

উল্লেখ্য, রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে সংর্বধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:২৩:১৬   ২৮৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে প্রাণ গেল বৃদ্ধের
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ছিনতাইয়ে বাধা দিলেই গুলি-কোপ
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার

Law News24.com News Archive

আর্কাইভ