খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী আটক

প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী আটক
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী আটক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে তাকে উত্তরার ৯নং সেক্টরের ৬নং রোডের ১৪নং বাসা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন।এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, মমতাজ উদ্দিন মেহেদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।গ্রেফতারের পর তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এখন কোনো কিছু জানাচ্ছি না। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৩   ২৬৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ