ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪



ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে এ জবানবন্দি দেন। প্রথমবার কোনো সরকারি কর্মকর্তা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় জবানবন্দি দিলেন।

এর আগে আব্দুল্লাহ আল মামুন গণহত্যা মামলায় রাজসাক্ষী হতে পারেন বলে জানানো হয়েছিল। ৩০ অক্টোবর একটি প্রতিবেদনে বলা হয়েছিল। সেখানে তিনি পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। যা তার জবানবন্দিতে উঠে আসতে পারে।

এদিকে ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন থানার ১৭ মামলায় তাকে ৬৬ দিনের রিমান্ডে নেয়া হয়। এবার সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে নিজের জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৯   ৩৩৮ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ