জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেল গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেল গ্রেপ্তার
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর ও হত্যা মামলার আসামি সোহেল ওরফে কসাই সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব–২। সোমবার রাতে গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসাই সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকার অন্যতম মাদক স্পট হিসেবে বিবেচিত জেনেভা ক্যাম্পের মাদক কারবারিদের মধ্যে গত কয়েক মাস ধরে চলছে আধিপত্যের লড়াই। প্রায়দিনই দুই পক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। গুলি, বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে এ পর্যন্ত সাতজনের প্রাণ গেছে। এরমধ্যে সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব–পুলিশের অভিযানেও ধরা পড়েছে বেশ কয়েকজন। তারপরও ক্যাম্পের মাদক কেনাবেচা বন্ধ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।

বাংলাদেশ সময়: ২০:৫৫:১৫   ৩১৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ