সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি

প্রথম পাতা » জাতীয় » সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি

জাতীয় সংসদের সরঞ্জাম কেনাকাটা নিয়ে ওঠা ‘হরিলুট’ অভিযোগের সত্যতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশের পর গঠিত পাঁচ সদস্যের কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, আলোচিত ক্রয় প্রক্রিয়ায় কোনো আর্থিক অনিয়ম বা অপচয়ের প্রমাণ মেলেনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে গঠিত কমিটি স্পিকারের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে সংসদ ভবনের টানেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্তের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কমিটির প্রতিবেদনে বলা হয়, সংবাদে তিনটি ক্যামেরা লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা উল্লেখ করা হলেও প্রকৃত মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক ‘মুদ্রণজনিত ভুল’-এর কথা স্বীকার করেছেন। এছাড়া তদন্ত চলাকালে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি বলেও জানানো হয়। পণ্যে নির্ধারিত ব্র্যান্ডের নাম ও লোগোও সঠিকভাবে পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুসরণ করেই আন্তর্জাতিক বাজারদর, কর ও ভ্যাটসহ যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় দাম নির্ধারণ করা হয়েছিল। তবে কার্যাদেশে ক্যামেরার উৎপত্তিস্থল জাপান উল্লেখ থাকলেও সরবরাহ করা হয়েছে থাইল্যান্ডে তৈরি পণ্য। এ পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ লিখিত অনুমোদন না নেওয়াকে একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছে কমিটি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনায় ক্ষতিগ্রস্ত সংসদের গণসংযোগ শাখার যন্ত্রপাতি দ্রুত প্রতিস্থাপনের প্রয়োজনেই এই ক্রয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল।

এর আগে সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ সামনে আসে। কিছু গণমাধ্যমে দাবি করা হয়, বাজারদরের তুলনায় অনেক বেশি দামে ক্যামেরা ও সংশ্লিষ্ট পণ্য কেনা হয়েছে, যা নিয়ে জনমনে আলোচনা তৈরি হয়।

এই প্রেক্ষাপটে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮:১২:৩৯   ১৬৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ