ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মামলা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মামলা
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মামলা

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে ৫০০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছে নোমান গ্রুপ।

মঙ্গলবার ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে নোমান গ্রুপের ব্যবস্হাপক প্রশাসন মুরাদুল ইসলাম এ মামলা দায়ের করেন।

মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এএম বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদকে বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নোমান গ্রুপের চেয়ারম্যান এবং পরিচালকদের বিরুদ্ধে গত ২০২২ সালের ৪ ডিসেম্বর, ২০২২ সালের ২১ ডিসেম্বর ও ২০২৪ সালের ২৭ অক্টোবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। প্রতিবেদনে নোমান গ্রুপের বিরুদ্ধে বন্ডের কাঁচামাল খোলাবাজারে বিক্রি করে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, অবৈধভাবে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাত, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকরা দেশ থেকে পলায়ন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ অর্থের যোগান দিয়েছেনসহ আরো অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে নোমান গ্রপের বিরুদ্ধে মানহানিকর প্রতিবেদন করে যাচ্ছে ইনকিলাব। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরও ভুল স্বীকার করেনি পত্রিকাটি। ফলে নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে নোমান গ্রুপ।

বাংলাদেশ সময়: ৭:৪২:৪৫   ২৮৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ