তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্ট বাতিল করেছে

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্ট বাতিল করেছে
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



---

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান ইলেভেনের সময় হওয়া চাঁদাবাজির চারটি মামলা খারিজ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ শুনানি শেষে এসব মামলা বাতিল করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির এই ৪ মামলা দায়ের করা হয়েছিল।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৪   ২৮৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ