সাবেক এমপি জ্যাকব ৫ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি জ্যাকব ৫ দিনের রিমান্ডে
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



সাবেক এমপি জ্যাকব ৫ দিনের রিমান্ডে

২০১২ সালে সাভারে বিএনপির একটি মিছিলে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে ৫ দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার সাব ইন্সপেক্টর (এসআই) জহুরুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের বিচারক রাবেয়া বেগম ৫ রিমান্ড আদেশ দেন।

এর আগে রাজধানীর গুলশান থেকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেফতার করে পুলিশ।

২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়। গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৬   ২২১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ