গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি

বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম হওয়া ৬৪ ব্যক্তির সন্ধান চেয়ে পরিবারগুলোর দেওয়া স্মারকলিপিটি গুম অনুসন্ধান কমিশনের কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য গঠিত তদন্ত কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৬৪ জনের নাম, ছবি, ঠিকানাসহ দেয়া স্মারকলিপিটি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্মারকলিপির সাথে সংযুক্ত গুম হওয়া ব্যক্তিদের তালিকা গুম অনুসন্ধান কমিশনের তদন্তের কাজে সহায়ক হতে পারে বলে প্রধান বিচারপতি এ স্মারকলিপিটি কমিশনের কাছে পাঠিয়েছেন।

এর আগে গত ২৮ আগস্ট ‘গুম পরিবারের সদস্য’ ব্যানারে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি দেয়।

এই স্মারকলিপিতে গুমের অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা, পরিবারগুলোর আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া, সরকারি খরচে মামলা পরিচালনার ব্যবস্থাসহ আটটি বিষয়ে প্রধান বিচারপতির সহযোগিতা চাওয়া হয়।

এছাড়া গুম হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া না গেলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের জন্য বিশেষ সনদ দেওয়ার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে এই স্মারকলিপিতে।

বাংলাদেশ সময়: ১২:৩৭:০৬   ২৯৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান

Law News24.com News Archive

আর্কাইভ