জামিন পাননি ডেসটিনির রফিকুল তার জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত: প্রধান বিচারপতি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » জামিন পাননি ডেসটিনির রফিকুল তার জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত: প্রধান বিচারপতি
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন।

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ জামিন না দিয়ে এ আদেশ দেন।

প্রধান বিচারপতি বলেন, সভ্য সমাজে ডেসটিনির এই দুজনের জামিন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। তার জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত।

এ সময় রফিকুল আমিনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের সাজা হয়েছে ১২ বছর, কিন্তু কারাগারে আছি ১১ বছর ১১ মাস।

এ সময় আপিল বিভাগ প্রশ্ন রেখে বলেন, গাছ লাগানোর কথা বলে যে টাকা নিয়েছেন সেগুলো দিয়েছেন?

রফিকুল আমিনের আইনজীবী বলেন, গাছ তো দেওয়ার কথা না। আপিল বিভাগ এ সময় বলেন, দুই হাজার ৩০০ কোটি টাকার অর্থের হদিস নেই। জামিন চাইতে আসছেন!

বাংলাদেশ সময়: ০:৩৪:১৫   ২৬৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ