পিটার হাসকে হুমকি: আওয়ামী লীগ নেতার মামলা খারিজের রিভিশন শুনানি পেছাল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » পিটার হাসকে হুমকি: আওয়ামী লীগ নেতার মামলা খারিজের রিভিশন শুনানি পেছাল
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজের বিরুদ্ধে করা রিভিশন মামলাটি শুনানির জন্য সময় পিছিয়েছে আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) এ মামলায় রিভিশন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন এ মামলায় নোটিশ ফেরত না আসায় রিভিশন শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

রিভিশনকারী পক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ জানুয়ারি রিভিশন মামলাটি শুনানির জন্য গ্রহণ করেন আদালত।

গত বছরের ১৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বাদী হয়ে এ মামলার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। পরবর্তীতে মামলা গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় তা খারিজ করে দেন আদালত। মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তারা হলেন- ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, গত ৬ নভেম্বর বাঁশখালির এক জনসভায় মুজিবুল হক চৌধুরী আসামিদের উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. পিটার হাসকে উদ্দেশ্যে করে প্রকাশ্যে হুমকি দেন। মুজিবুল হক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার হাস ও ড. মোহাম্মদ ইউনুসের সমালোচনার সঙ্গে পিটার হাসকে ‘বিএনপির ভগবান’ বলে ব্যাঙ্গ করেন। হাসকে প্রাণে মেরে ফেলার- ‘জবাই করে খেয়ে ফেলবেন’ বলে হুমকি দেন। যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, মুজিবুল হক পিটার হাসকে অশালীন ভাষায় ‘তোকে পিটানি দেব, বাঙ্গালি কত ফাজিল তুই জানিস না’ এমন মন্তব্যের পাশাপাশি তুচ্ছ তাচ্ছিল্যভাবে মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল বটে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৩   ২২১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসা মা-বাবা
আদালতে আনা-নেওয়ার সময় আসামির কথা বলা ও প্রচারে কড়া নির্দেশনা
রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন আজ

Law News24.com News Archive

আর্কাইভ