নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন পিপি এহসানুল হক সমাজী

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন পিপি এহসানুল হক সমাজী
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪



নিয়োগের একদিন পরেই পদত্যাগ করলেন পিপি এহসানুল হক সমাজী

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়ার একদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন এহসানুল হক সমাজী।

বিষয়টি নিশ্চিত করে এই আইনজীবী গণমাধ্যমকে জানান, তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগে (জিপি-পিপি শাখা) পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

সমাজী তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তিনি সততা ও নিয়মানুবর্তিতার সঙ্গে গত ৩৮ বছর ধরে আইন পেশায় যুক্ত আছেন। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে যোগ দিতে পারছেন না।

পদত্যাগপত্রে সমাজী বলেন, আমাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।

গত ২৭ আগস্ট সরকার তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেয়। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তিনি আগের পিপি আবদুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হন।

কিন্তু সমাজীকে আওয়ামী লীগপন্থী আইনজীবী হিসেবে অভিহিত করে তাকে পিপি হিসেবে নিয়োগের প্রতিবাদে সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৩   ২৩৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ