‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ডিসি পুলিশ হেফাজতে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ডিসি পুলিশ হেফাজতে
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মাদ ইকবাল।

‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’ শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের গুলি করার বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আছাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে পরিস্থিতির বর্ণনা দেওয়া ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মাদ ইকবালকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি এখন ডিএমপিতে রয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) ছিলেন। যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই দুটি জায়গাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ ও ছাত্র-জনতা হতাহত হয়েছেন এই দুই এলাকায়।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩৭   ২৭৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ