জুলাই হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল

প্রথম পাতা » জাতীয় » জুলাই হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪



জুলাই হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল

ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নৃশংসতা বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের ৩ সদস্যের টিম ঢাকা পৌঁছেছে। বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, এটি জাতিসংঘের প্রাথমিক তদন্ত টিম। তারা তথ্যানুসন্ধান করবে। এই টিম ফিরে যাওয়ার পর আরেকটি টিম আসবে। যারা ঘটনাগুলো বিস্তারিত তদন্ত করবে। ২৮শে আগস্ট পর্যন্ত তারা বাংলাদেশে থাকছেন। প্রাথমিক তদন্ত টিম মূলত, কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে গত ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের ফোনে কথা হয়। ওই সময় তাদের মধ্যে এ তদন্তের বিষয়টি চূড়ান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:০৯   ২৮২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ