সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন আজ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং সাংবাদিক রোজিনাকে মামলা থেকে অব্যাহতি দেন।

গতকাল সাংবাদিক রোজিনা ইসলামকে অভিযোগ থেকে খালাস দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

‘অত্যন্ত সংবেদনশীল’ সরকারি নথি চুরি ও সেগুলোর ছবি তোলার অভিযোগে ২০২১ সালের ১৭ মে এক উপসচিব শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে এ মামলা করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোরশেদ হোসেন খান ২০২২ সালের ৪ জুলাই রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৫   ২৫০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ