সহিংসতায় নিহতদের স্মরণে শোক আজ

প্রথম পাতা » জাতীয় » সহিংসতায় নিহতদের স্মরণে শোক আজ
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪



সহিংসতায় নিহতদের স্মরণে শোক আজ

কোটা আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক ঘোষণা করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। অন্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো, এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ। সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেয়া হয়েছে। আর দ্বিতীয় যেটি করা হয়েছে, মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। তিনি বলেন, শোক পালনের অংশ হিসেবে কালোব্যাজ ধারণ করা হবে।

মসজিদে মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আমি সেটিই আপনাদের জানিয়েছি। কালোব্যাজ কি শুধু সরকারি চাকরিজীবীরাই ধারণ করবেন, নাকি সব মানুষও ধারণ করবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সকলেই। স্বরাষ্ট্রমন্ত্রী কতোজন নিহতের তথ্য জানিয়েছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রোববার পর্যন্ত ১৪৭ বলেছিলেন, সোমবার বোধহয় আরও ৩টি যোগ হয়েছে- ১৫০ জন।

বাংলাদেশ সময়: ৮:০৪:৩১   ২৮৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

Law News24.com News Archive

আর্কাইভ