জামিন পেলেন মিল্টন সমাদ্দার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জামিন পেলেন মিল্টন সমাদ্দার
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪



মিল্টন সমাদ্দার। ফাইল ছবি

প্রতারণার মাধ্যমে জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগে করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে তিন মামলায় মামলায় জামিন পেলেন মিল্টন সমাদ্দার। এর আগে দুটি মামলায় জামিন পান তিনি। ফলে এখন তার কারামুক্তিতে আর বাধা নেই।

গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১:০৮:৪৯   ৩০১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ